রাজধানীতে হিটস্ট্রোকে পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ওয়ারী গুলিস্তান টোল প্লাজার পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান আলমগীর

2024-04-23T13:39:56+00:00
2024-04-23T13:39:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে হিটস্ট্রোকে পথচারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১:৩৯ পিএম   (ভিজিট : ২৭০)
X

রাজধানীর ওয়ারী গুলিস্তান টোল প্লাজার পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান আলমগীর শিকদার (৫৬) নামের এক পথচারী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, গুলিস্তান টোল প্লাজার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান আলমগীর। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. রবিউল আলম শিকদার জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে ভাইকে দেখেন তারা। অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি প্রেসে চাকরি করতেন আলমগীর।

তিনি আরও জানান, তাদের বাড়ি যাত্রাবাড়ীর কাজলা পশ্চিম শিবির নয়ানগর এলাকায়। বাবার নাম জমির শিকদার। সংসারে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে আলমগীরের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy