কুবির উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টর কার্যালয়ে তালা

কুবি প্রতিনিধি

শিক্ষা

২৪ ঘন্টার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,ট্রেজারার

2024-04-25T14:58:41+00:00
2024-04-25T16:53:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুবির উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টর কার্যালয়ে তালা
কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ২:৫৮ পিএম  আপডেট: ২৫.০৪.২০২৪ ৪:৫৩ পিএম  (ভিজিট : ১৭৩)
X

২৪ ঘন্টার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,ট্রেজারার ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে উপাচার্য-ট্রেজারার ও প্রক্টরের কার্যালয়ে তালা দিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) প্রশাসনিক ভবনের তিন দপ্তর ঘুরে এই তালা মারা দেখতে পাওয়া যায়।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের দপ্তরে তালা লাগানো আছে। 

দপ্তর খোঁজ নিলে  জানা যায় উনারা সকাল থেকে দপ্তরে আসেন নি।

এই বিষয়ে জানতে তিনজনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয় নি।

এই বিষয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের বলেন, 'আমরা আল্টিমেটাম দিয়েছিলাম। সে সময় শেষ হয়েছে। নির্দিষ্ট সময়ে দাবি বাস্তবায়নের কোন পদক্ষেপ না নেয়ায় আমরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তিন দপ্তরে তালা দিয়েছি।'






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy