রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই রবিবার

2024-04-25T16:27:48+00:00
2024-04-25T16:27:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৪:২৭ পিএম   (ভিজিট : ২১৭)
X

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে আগামী রবিবার (২৮ এপ্রিল) থেকে সরাসরি শ্রেণি পাঠদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। 

শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণি পাঠদানের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শহেদুল খবির চৌধুরী বলেন, রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পাঠদান কার্যক্রম পরিচালনার সব রকম প্রস্তুতি দেওয়া হয়েছে।   

শিক্ষা মন্ত্রণালয় জানায়, রবিবার শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিপাঠদান শুরুর হলেও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরের সব কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৪ মে’র পর থেকে প্রতি শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। 

এর আগে গত ১৯ এপ্রিল ‘হিট অ্যালার্ট’ জারির পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ এপ্রিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আবারও সারা দেশে তাপপ্রবাহের কারণে ৭২ ঘণ্টা সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ শেষ হবে রবিবার (২৮ এপ্রিল) সকালে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy