খুবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ

খুলনা প্রতিনিধি

শিক্ষা

আজ ২৭ এপ্রিল (শনিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে

2024-04-27T15:05:33+00:00
2024-04-27T15:14:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপস্থিতির হার ৯২.১০ শতাংশ
খুবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৩:০৫ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৪ ৩:১৪ পিএম  (ভিজিট : ১৫১)
X

আজ ২৭ এপ্রিল (শনিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। 

এদিন বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন ছিলো ৮ হাজার ৮৮৬ জন শিক্ষার্থীর। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯২.১০ শতাংশ।

এদিকে পরীক্ষা চলাকালে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন ও আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পরীক্ষার হল এবং কন্ট্রোল রুম পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সেখানে পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। 

পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের সাশ্রয় এবং মানসিক কষ্ট লাঘব হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে অতীতের তুলনায় এ বছর আরও সুষ্ঠু ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তীব্র তাপদাহের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে পরীক্ষা চলাকালীন অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা করা হয়। তিনি পরীক্ষার জন্য দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

পরে উপাচার্য দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটেও পরীক্ষার হল পরিদর্শন করেন। পরীক্ষার হল পরিদর্শনকালে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, পরীক্ষার ফোকাল পয়েন্ট ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy