গায়ে হলুদে নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণী (দেখুন ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দুদিন পরই বোনের বিয়ে। তার আগেই চলছিল হলুদের অনুষ্ঠান। আর সেখানেই আনন্দে নাচছিলেন ১৮ বছর বয়সী ছোট বোন।

2024-04-29T12:51:11+00:00
2024-04-29T12:59:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গায়ে হলুদে নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণী (দেখুন ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১২:৫১ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৪ ১২:৫৯ পিএম  (ভিজিট : ২৬৩)
X

দুদিন পরই বোনের বিয়ে। তার আগেই চলছিল হলুদের অনুষ্ঠান। আর সেখানেই আনন্দে নাচছিলেন ১৮ বছর বয়সী ছোট বোন। তবে আনন্দের এই অনুষ্ঠান বিষাদে রূপ নিতে সময় লাগেনি।

হলুদের অনুষ্ঠানে নৃত্য করার মাঝেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ওই তরুণী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। 

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের মিরাটে বোনের বিয়ের অনুষ্ঠানে নাচতে থাকা ১৮ বছর বয়সী এক কিশোরী মারা গেছে। মেয়েটির নাম রিমশা এবং গত শুক্রবার সন্ধ্যায় তার বোনের ‘হলদি অনুষ্ঠানে’ নাচছিল সে।

ভিডিও দেখুন এই লিংকে: https://twitter.com/i/status/1784539218448199936

মর্মান্তিক এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রিমশা তার পরিবারের সদস্যদের সাথে উচ্চস্বরে গানের সাথে নাচের তাল মেলাতে চেষ্টা করছেন।

কিন্তু, কয়েক সেকেন্ড পরে তাকে তার বুকে স্পর্শ করতে দেখা যায় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে পাশে নাচতে থাকা ছেলেটির হাত ধরে রাখার চেষ্টা করতে দেখা যায়।

পরে রিমশাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার হার্ট অ্যাটাক হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বিয়ের অনুষ্ঠানের দুই দিন আগে পরিবারে এই ট্র্যাজেডি ঘটে। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy