বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

তীব্র তাপপ্রবাহের মধ্যে বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।সোমবার (২৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা

2024-04-29T16:30:53+00:00
2024-04-29T16:30:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৪:৩০ পিএম   (ভিজিট : ১৪৯)
X

তীব্র তাপপ্রবাহের মধ্যে বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (২৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন  এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, সারাদেশে বহমান তীব্র তাপপ্রবাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার দেশের কিছু জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোমবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় মঙ্গলবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে সোমবার হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy