জিএসটির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

যশোর প্রতিনিধি

শিক্ষা

দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছভুক্ত জিএসটির ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ

2024-04-30T18:32:53+00:00
2024-04-30T18:32:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জিএসটির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৬:৩২ পিএম   (ভিজিট : ১৩৭)
X

দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছভুক্ত জিএসটির ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৩৩ দশমিক ৯৮ শতাংশ। শিক্ষার্থীরা আজ রাত ১১ টা ৫৯ মিনিটে থেকে জিএসটির ওয়েবসাইটে ঢুকে তাঁদের ফলাফল জানতে পারবেন। 

আজ মঙ্গলবার বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ‘এ’ ইউনিটের ফলাফল ঘোষণা করেন। 

অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ২০২৩-২৪ সেশনে প্রথম বর্ষে ভর্তির জন্য এ বছর ‘এ’ ইউনিটে এক লাখ ৭০ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী আবেদন করে। এরমধ্যে ১ লাখ ৪৯ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারমধ্যে ৫০ হাজার ৭৬০ জন শিক্ষার্থী ৩০ নম্বরের উপরে পেয়ে কৃতকার্য হয়েছেন। যার হিসাবে পাসের হার ৩৩ দশমিক ৯৮ শতাংশ।  অনুত্তীর্ণ হয়েছেন ৯৮ হাজার ৫৪৭ জন। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৬৫ দশমিক ৯৬ শতাংশ। এছাড়া ০.০৬ শতাংশ তথা ৮৪ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে। ‘এ’ ইউনিটের গতবছর পাসের হার ছিল ৪৩ দশমিক ৩৫ শতাংশ। 

শিক্ষার্থীরা আজ রাত ১১ টা ৫৯ মিনিটে থেকে জিএসটির ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/) থেকে ফলাফল জানতে পারবেন। 

তিনি জানান, ‘এ’ ইউনিটে সর্বোচ্চ ৭৭ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন রেদুয়ানুল হক মারুফ। কৃতিত্বপূর্ণ এ শিক্ষার্থী ময়মনসিংহের শহীদ  সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী। তার রোল নং ২০২৫৩৭ এবং  কেন্দ্র ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 

সংবাদ সম্মেলনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, আগামী ৩ মে ‘বি’ ইউনিটে মানবিক ও ১০ মে ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের বেলা ১১টা-১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy