রাজধানীর তিনটি এলাকা ‘যানজটের হার্ট পয়েন্ট’ হিসেবে চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর তিনটি এলাকাকে যানজটের ‘হার্ট পয়েন্ট’ হিসেবে চিহ্নিত করেছে। যানজটপ্রবণ এই তিন

2024-05-05T13:37:58+00:00
2024-05-05T13:37:58+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রাজধানীর তিনটি এলাকা ‘যানজটের হার্ট পয়েন্ট’ হিসেবে চিহ্নিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ১:৩৭ পিএম   (ভিজিট : ৩১৭)
X

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর তিনটি এলাকাকে যানজটের ‘হার্ট পয়েন্ট’ হিসেবে চিহ্নিত করেছে। যানজটপ্রবণ এই তিন এলাকা হলো—গুলশান, তেজগাঁও ও রমনা ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগের বিশ্লেষণে, এই এলাকাগুলোতে যানজট হলে এর প্রভাব অন্য ট্রাফিক জোন পর্যন্ত ছড়িয়ে যায়। এই তিন এলাকার যানজট নিরসনে একজন করে বাড়তি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদ (এডিসি) মর্যাদার কর্মকর্তার পদায়ন করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ মনে করছে, অতিরিক্ত অফিসার নিয়োগের ফলে এসব এলাকার ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত হবে। এর সুফল রাজধানীর অন্য সব এলাকাতেও পাওয়া যাবে।

বর্তমানে ঢাকা শহরে যানজট নিরসনে ট্রাফিকের ৮টি বিভাগ রয়েছে। বিভাগগুলো হলো—রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, উত্তরা, গুলশান, মিরপুর ও তেজগাঁও। এই আট বিভাগে একজন করে উপ-পুলিশ কমিশনার (ডিসি), একজন করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও তিন জন করে সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার কর্মকর্তা দায়িত্ব পালন করে আসছিলেন। শুধুমাত্র ট্রাফিক রমনা বিভাগে চার সহকারী পুলিশ কমিশনার (এসি) দায়িত্ব পালন করছেন।

এই তিন বিভাগে একজন করে অতিরিক্ত এডিসি দেওয়ার ফলে কি ধরনের আউটপুট আসে সেটা বিবেচনা করবো। ভালো আউটপুট এলে বাকি পাঁচটি বিভাগেও একজন করে অতিরিক্ত এডিসি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা যায়, সম্প্রতি ডিএমপির ট্রাফিক বিভাগের বিশ্লেষণে ঢাকা শহরের যানজটের হার্ট পয়েন্ট হিসেবে গুলশান, তেজগাঁও ও রমনা বিভাগকে চিহ্নিত করা হয়। পরে এই তিন এলাকার যানজট নিয়ন্ত্রণের জন্য গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে বিভাগ প্রতি একজন করে বাড়তি এডিসি পদ মর্যাদার কর্মকর্তাকে পদায়ন করা হয়।  আগে যেখানে একজন করে এডিসি দায়িত্ব পালন করতেন। এই তিন বিভাগের প্রতি বিভাগে থাকা দুই এডিসিকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়েছে।

যে কারণে এই তিন বিভাগের গুরুত্ব বেশি 
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীর ঢাকার অন্যসব এলাকার মধ্যে সব থেকে বেশি যানজট প্রবণ এলাকা গুলশান, তেজগাঁও ও রমনা এলাকা। এসব এলাকায় যানজট সৃষ্টি হলে রাজধানীর অন্যসব এলাকাতেও যানজট ছড়িয়ে পড়ে। ফলে একজন করে এডিসি থাকাকালীন এসব এলাকার যানজট ব্যবস্থাপনার তদারকি সঠিকভাবে হচ্ছিল না। এতে করে গুলশান, রমনা ও বনানী এলাকার ট্রাফিক ব্যবস্থার তদারকি দুর্বল হয়ে পড়েছিল। সেই অবস্থার উন্নতির জন্য এই তিন বিভাগে একজন করে বাড়তি এডিসি দেওয়া হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, বিভিন্ন এলাকার গুরুত্ব বুঝে ট্রাফিকের তিনটি বিভাগকে একজন করে বাড়তি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার কর্মকর্তা দেওয়া হয়েছে। 

আগে একটি বিভাগের ৪-৮টি জোনের জন্য একজন এডিসি দায়িত্ব পালন করতেন। কিন্তু এখন দুজন এডিসি মিলে প্রতি বিভাগের ৪-৮টি জোনের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে যাবেন। গুলশান, রমনা ও তেজগাঁও এই তিনটি বিভাগ ডিএমপির সব থেকে গুরুত্বপূর্ণ বিভাগ। এই তিনটি বিভাগ ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু বলা চলে। এই তিন বিভাগে ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল থাকলে, এর প্রভাব সারা ঢাকায় পড়বে। এতে করে ঢাকার অন্যান্য এলাকাতেও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ আনতে সহজ হবে। 

তিনি বলেন, এই তিন বিভাগে একজন করে অতিরিক্ত এডিসি দেওয়ার ফলে কি ধরনের আউটপুট আসে সেটা আমরা বিবেচনা করবো। ভালো আউটপুট এলে বাকি পাঁচটি বিভাগেও একজন করে অতিরিক্ত এডিসি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy