শুক্রবার ক্লাস নেয়ার বিষয়ে নতুন করে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ফেসবুকে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে- বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান

2024-05-05T17:40:37+00:00
2024-05-05T17:40:37+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শুক্রবার ক্লাস নেয়ার বিষয়ে নতুন করে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৫:৪০ পিএম   (ভিজিট : ৩৪৪)
X

ফেসবুকে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে- বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে যে বক্তব্যটি দেওয়া হয়েছিল তা সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমনকি এ বিষয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি বলেও জানিয়েছে মন্ত্রণালয়। 

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইজ পেজে এ তথ্য জানানো হয়। এদিন দুপুরে একই পেজ থেকে শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয় বলেছিল, আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে। 

ভুলবশত এটি পোস্ট হয়েছিল জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে ভুল করে তথ্যটি ফেসবুকে পোস্ট করা হয়েছিল। পোস্টটি সরিয়েও নেওয়া হয়েছে।

একই বিষয়ে নতুন ফেসবুক পেজে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।  

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে দেওয়া ছুটি শেষে আজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আগেই ঘোষণা দিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও ক্লাস চলবে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy