গৃহপরিচারিকার ঘর থেকে ৩৩ কোটি টাকা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আজ সোমবার (৬ মে) ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রানচিতেঅভিযান চালিয়ে কমপক্ষে ২৫ কোটি রুপি অর্থাৎ প্রায় ৩৩ কোটি টাকার

2024-05-06T14:10:46+00:00
2024-05-06T14:10:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৃহপরিচারিকার ঘর থেকে ৩৩ কোটি টাকা উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ২:১০ পিএম   (ভিজিট : ২২৮)
X

আজ সোমবার (৬ মে) ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রানচিতে অভিযান চালিয়ে কমপক্ষে ২৫ কোটি রুপি অর্থাৎ প্রায় ৩৩ কোটি টাকার সমপরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

অর্থপাচারবিষয়ক আইন প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) এর আওতায় পরিচালিত এসব অভিযানের লক্ষ্যস্থল ছিল ঝাড়খণ্ড গ্রামোন্নয়ন বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী বীরেন্দ্র রাম এবং তার ঘনিষ্ঠদের আবাসস্থল। বীরেন্দ্র রামকে অর্থ পাচারের মামলায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ইডি গ্রেপ্তার করেছিল। 
অভিযানের ভিডিও ফুটেজে দেখা যায় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহপরিচারিকার একটি কক্ষে ব্যাংক নোটের পাহাড়৷ ৭০ বছর বয়সী আলমগীর আলম একজন কংগ্রেস নেতা এবং ঝাড়খণ্ড বিধানসভায় পাকুর আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধি।

এ বিষয়ে ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল শাহদেব জানিয়েছেন, ঝাড়খণ্ডে দুর্নীতি শেষ হচ্ছে না। নির্বাচনের সময় এই অর্থ ইঙ্গিত দেয় যে- নির্বাচনে এই অর্থ ব্যয় করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশনের উচিত এই বিষয়ে ব্যবস্থা নেয়া।  





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy