ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহে চলমান ফ্রী প্যালেস্টাইন মুভমেন্টের প্রতি গনসংহতি প্রকাশ ও ইসরাইলের অগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

2024-05-07T12:32:48+00:00
2024-05-07T12:32:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইবিতে মানববন্ধন
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১২:৩২ পিএম   (ভিজিট : ১৮৩)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহে চলমান ফ্রী প্যালেস্টাইন মুভমেন্টের প্রতি গনসংহতি প্রকাশ ও ইসরাইলের অগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০৭ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকাসহ বিভিন্ন ফেস্টুন দেখা যায়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস বিভাগের শিক্ষার্থী শাহ ফরিদের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তরা আমেরিকায় চলমান ফ্রী প্যালেস্টাইন মুভমেন্টের প্রতি সংহতি জানিয়ে চলমান আন্দোলনে আটককৃত শিক্ষার্থীদের মুক্তি এবং ফিলিস্তিনকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানায়। এছাড়াও ইসরাইলের পণ্য বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy