‘নুসুক’ স্মার্টকার্ডের মাধ্যমে সেবার মানোন্নয়নে হাজিদের সুবর্ণ সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এবছর নিবন্ধনকৃত হজ্জযাত্রীদের বিভিন্ন হজ্জ এজেন্সি ও কাফেলার পক্ষ থেকে হোটেল-মোটেলসহ তাদের জন্য প্রদত্ত যাবতীয় সেবা-পরিসেবার মান উন্নয়নে

2024-05-08T14:38:12+00:00
2024-05-08T14:38:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘নুসুক’ স্মার্টকার্ডের মাধ্যমে সেবার মানোন্নয়নে হাজিদের সুবর্ণ সুযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ২:৩৮ পিএম   (ভিজিট : ২৬৯)
X

এবছর নিবন্ধনকৃত হজ্জযাত্রীদের বিভিন্ন হজ্জ এজেন্সি ও কাফেলার পক্ষ থেকে হোটেল-মোটেলসহ তাদের জন্য প্রদত্ত যাবতীয় সেবা-পরিসেবার মান উন্নয়নে সুবর্ণ সুযোগ সৃষ্টি করে দিয়েছে সৌদি হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়। 

‘নুসুক’ স্মার্ট কার্ডের মাধ্যমে আল্লাহর ঘরের মেহমানদের এ সুযোগে মূল্যায়ন এবং তাদের অভিযোগ-অনুযোগ ও মন্তব্য পেশ করা যাবে। তাছাড়া মুদ্রিত ও ডিজিটাল এ কার্ডে আরো অনেক ধরণের পরিসেবা অন্তর্ভুক্ত রয়েছে। 

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ‘নুসুক’  কার্ড, যা গত সপ্তাহে সৌদি হজ্জ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়ার ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র সফরের সময় চালু করা হয়েছে। এতে হজ্জযাত্রীদের সেবার অনেক বৈশিষ্ট্য রয়েছে। যেহেতু এটি তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা-সতর্কতাবলী এবং দলবদ্ধভাবে কার্যাবলী সম্পাদনের সময়-সূচি সরবরাহ করার পাশাপাশি তাদের চলা-ফেরা সহজতর করে তুলবে। 
নুসুক স্মার্টকার্ড

নুসুক স্মার্টকার্ড

মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম পূর্বের টুইটার এবং ফেসবুকে একটি পোস্টে ইঙ্গিত করেছে, সহজ ঈমানী যাত্রার প্রথম ধাপটি হজ্জযাত্রীর সকল নিয়ম-কানুন মানা এবং তার যাবতীয় সেবা সহজভাবে প্রাপ্তি নিশ্চিত করতঃ হজ ভিসা প্রাপ্তির মাধ্যমে শুরু হয়। 

এ বছর মন্ত্রণালয় স্মার্ট কার্ড চালু করেছে, যা হজ্জযাত্রীদের সেবা প্রাপ্তি সহজ করে তুলবে। কারণ সহজভাবে হজ্জব্রত পালনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় এতে বেশ কটি পরিসেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন এর মাধ্যমে হজ্জযাত্রীর স্বাস্থ্যসেবা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হজ্জযাত্রীর পরিচয় শনাক্তকরন ও উত্তম রূপে তার সেবা নিশ্চিত করার জন্য ডাটা যাচাইয়ের সুব্যবস্থা রয়েছে। 






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy