মোহাম্মদপুর থেকে ‘ডানা কাটা পরী’ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

এবার এক ভিন্ন প্রদর্শনী উপভোগ করছে রাজধানীবাসী। এ প্রদর্শনী কোনও ব্যবহারিক পণ্যের নয়, এটি পরিত্যক্ত সব জিনিসের প্রদর্শনী।

2024-05-11T17:39:03+00:00
2024-05-11T17:39:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুর থেকে ‘ডানা কাটা পরী’ উদ্ধার!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ৫:৩৯ পিএম   (ভিজিট : ২৯০)
X

এবার এক ভিন্ন প্রদর্শনী উপভোগ করছে রাজধানীবাসী। এ প্রদর্শনী কোনও ব্যবহারিক পণ্যের নয়, এটি পরিত্যক্ত সব জিনিসের প্রদর্শনী। খাল থেকে এসব পরিত্যক্ত বর্জ্যগুলো উঠিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 

এ প্রদর্শনীতে স্থান পেয়েছে খাল থেকে উদ্ধার করা সিরামিকের তৈরি শোপিস পরিত্যক্ত ডানাকাটা পরী। রাজধানীর কোনো বাসিন্দা নিজ বাসার সৌন্দর্য বর্ধনের জন্য এটি ব্যবহার শেষে পরিত্যক্ত হওয়ার পর তা খালে ফেলে দিয়েছিলেন। যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোহাম্মদপুরের একটি খাল থেকে উদ্ধার করেছে।
শুধু ডানা কাটা পরীই নয়, রাজধানীর বিভিন্ন খাল থেকে উদ্ধার করা পরিত্যক্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে পরিত্যক্ত লেপ, তোশক, সোফা, লাগেজ, খাট, ক্যাবল, টায়ার, কমোড, ফুলের টব, রিকশার অংশবিশেষ, টেবিল, চেয়ার, বেসিন, ব্যাগ, প্লাস্টিকের বিভিন্ন পাত্রসহ নানা পরিত্যক্ত পণ্য। এগুলোর কারণেই মূলত পানি প্রবাহ নষ্ট হচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার।

শনিবার (১১ মে) গুলশান-২ এ ডিএনিসিসির নগর ভবনের সামনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা সবার জন্য উন্মুক্ত। এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 

প্রথমে ৩ দিনব্যাপী এ প্রদর্শনী চলার কথা থাকলেও, পরে ডিএনসিসির মেয়রের নির্দেশনায় এটি ৭ দিন পর্যন্ত চলবে বলে ঘোষণা করা হয়। মূলত জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খালে, ড্রেনে ও যত্রতত্র ফেলে দেওয়া বর্জ্যের প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
এ প্রদর্শনী দেখতে রাজধানীর বিভিন্ন এলাকার স্কুলের শিক্ষার্থীরা এসেছে। তাদের ঘুরে ঘুরে এসব বর্জ্য দেখাচ্ছেন মেয়র আতিকুল ইসলাম। সরেজমিনে এ প্রদর্শনীতে দেখা গেছে, বিভিন্ন খালের নামে পোস্টার টাঙিয়ে রাখা হয়েছে। সেখানে সেই খাল থেকে বর্জ্য হিসেবে যা যা পাওয়া গেছে তা সারিবদ্ধ করে রাখা হয়েছে।

প্রদর্শনী বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন,  আমরা নিজেরা এ শহরে বাস করি। কিন্তু কতটা অসচেতন হলে খালে লেপ-তোশক, জাজিম, রিকশা, সোফা, কমোড, টায়ারসহ এমন কিছু নেই যা আমরা খালে ফেলিনি। এসবের কারণেই পানিপ্রবাহ নষ্ট হয়ে রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মূলত সবাইকে দেখানোর জন্য, সচেতনতা তৈরি করার জন্য উদ্ধার হওয়া এসব বর্জ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy