বিরল রোগে ইবি ছাত্রীর মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

বিরল ভাসকুলাইটিস রোগে আক্রান্ত হয়ে সামিয়া আক্তার ফুল নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু

2024-05-14T17:44:37+00:00
2024-05-14T17:44:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিরল রোগে ইবি ছাত্রীর মৃত্যু
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৫:৪৪ পিএম   (ভিজিট : ২৫২)
X

বিরল ভাসকুলাইটিস রোগে আক্রান্ত হয়ে সামিয়া আক্তার ফুল নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে এগারোটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. সজীব আলী বিষয়টি নিশ্চিত করেন। 

সহপাঠীরা জানান, ফুল তাঁর ব্যাচের বিভাগীয় পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট করে মেধা তালিকায় প্রথম স্থান করে। তার বাড়ি পাবনা জেলায়। ২০২০ সালে সে এই রোগে আক্রান্ত হয়। পরে এক বছর চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়েছিলো। কিন্তু গত ছয় মাস আগ থেকে আবারো অসুস্থ হয়ে পড়ে। গত রমজানে অতিরিক্ত অসুস্থ হয়ে পড়লে প্রতিটা অঙ্গে সমস্যা দেখা দেয়। কিডনি ও হার্টে সমস্যা, কফের সঙ্গে রক্ত আসাসহ নানা জটিলতস নিয়ে তিন বছর বিরল এই রোগের সাথে লড়াই করেন ফুল।

বিভাগের সভাপতি ড. সজীব বলেন, বেশ কিছুদিন আগে মেয়েটি অসুস্থ থাকায় আমার নিকট থেকে ছুটি নিয়েছিলো। তবে আজ তাঁর মৃত্যু সংবাদ শুনতে হবে এটা প্রস্তুত ছিলাম না। আমরা বিভাগের সকলেই তাঁর জন্য শোকাহত। সে ওই ব্যাচের ফাস্ট গার্ল ছিলো। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। 

বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. পারভেজ হাসান বলেন, ভাসকুলাইটিস খুবর বিরল প্রকৃতির রোগ। এ রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ্য রাখা যায় কিন্তু পুরোপুরি রোগ নিরাময় করা যায় না বললেই চলে। সাধারণত ইমিউন সিস্টেমের দূর্বলতা থেকে এই রোগ হয়ে থাকে। এই রোগে আক্রান্ত হলে রক্তনালী মোটা হয়ে যায় এতে রক্ত চলাচলের পথ সরু হয়ে যায়৷ একে রক্তনালীর প্রদাহ বলা হয়। ফলে পর্যাপ্ত রক্ত সঞ্চালন না হওয়ায় শরীরের বিভিন্ন অংঙ্গ ধীরে ধীরে অকার্যকর হয়ে যায়।







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy