রাজা তৃতীয় চার্লসের রাজকীয় ছবি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের লাল রঙের এক অদ্ভুত আনুষ্ঠানিক রাজকীয় ছবি উন্মোচন করা হয়েছে। লন্ডনের বাকিংহাম প্যালেসে বুধবার

2024-05-16T10:38:30+00:00
2024-05-16T10:38:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজা তৃতীয় চার্লসের রাজকীয় ছবি উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১০:৩৮ এএম   (ভিজিট : ২২২)
X

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের লাল রঙের এক অদ্ভুত আনুষ্ঠানিক রাজকীয় ছবি উন্মোচন করা হয়েছে। লন্ডনের বাকিংহাম প্যালেসে বুধবার (১৫ মে) রাজা তৃতীয় চার্লস নিজেই ছবিটি উন্মোচন করেন।

রাজ্যাভিষেকের পর এটাই তার প্রথম আনুষ্ঠানিক রাজকীয় ছবি। গত বছরের মে মাসে লন্ডন ওয়েস্টমিনস্টার অ্যাবিতে এক জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে রাজমুকুট পরেন রাজা চার্লস।

তেলরঙে আঁকা ছবিটির উন্মোচন অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে।

ছবিতে ওয়েলশ গার্ডের ইউনিফর্ম পরা ব্রিটিশ রাজাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এতে লাল রঙের ব্যাপক ব্যবহার করা হয়েছে যা সাধারণ রাজকীয় প্রতিকৃতির থেকে অনেকটাই আলাদা। যে কারণে এই ছবি এখন বেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

২৩০ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ১৬৫.৫ সেন্টিমিটার (৭.৫ ফুট বাই ৫.৪ ফুট) ক্যানভাসে তৈলচিত্রটি এঁকেছেন জোনাথন ইয়েও নামে এক চিত্রশিল্পী। তিনি এর আগে ২০১৪ সালে চার্লসের স্ত্রী ক্যামিলা এবং ২০০৮ সালে তার বাবা প্রিন্স ফিলিপের ছবিও এঁকেছিলেন।

ছবিটিটে বর্তমানে ক্যান্সারের চিকিৎসাধীন রাজাকে লাল পটভূমিতে ওয়েলশ গার্ডের লাল ইউনিফর্মে দেখানো হয়েছে। প্রতিকৃতিতে আরও দেখা যায়, তার কাধ বরাবর উড়ছে এক লাল প্রজাপতি। শিল্পীর মতে, ক্ষুদ্র এই জীবটি রাজা তৃতীয় চার্লসের পরিবেশ রক্ষার উদ্যোগের প্রতীক।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চার্লসের ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন তিনি। তবে চলতি মাসের শুরুতেই আবারও তিনি দায়িত্বে ফিরেছেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy