ধ’র্ম অ’বমাননার অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ব’হিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শিক্ষা

ফেসবুকে হযরত মোহাম্মদকে (সা:) নিয়ে কটূক্তি এবং ইসলাম ধর্মকে অবমাননা করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ (পুনঃভর্তি) ছাত্র

2024-05-16T20:08:28+00:00
2024-05-16T20:08:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধ’র্ম অ’বমাননার অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ব’হিষ্কার
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৮:০৮ পিএম   (ভিজিট : ২৫৪)
X

ফেসবুকে হযরত মোহাম্মদকে (সা:) নিয়ে কটূক্তি এবং ইসলাম ধর্মকে অবমাননা করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ (পুনঃভর্তি) ছাত্র স্বপ্নীল মুখার্জিকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। অফিস আদেশে বলা হয়, ইসলাম ধর্ম অবমাননা এবং হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি করায় গতকাল বুধবারস্বপ্নীল মুখার্জিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। নোটিশের জবাব দিতে না পারায় স্বপ্নীল মুখার্জিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বপ্নীলের ইসলাম ধর্মকে অবমাননা এবং হযরত মোহাম্মদ (সা:) কে কটূক্তি ও ফিলিস্তিন নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্যের স্কিনশটগুলো ছড়িয়ে পড়ে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুবি শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জির বিভিন্ন ফেসবুক একাউন্ট থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে ইসলামকে কটাক্ষ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, প্রাথমিক তদন্তে স্বপ্নীলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাকে সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy