রাজধানীতে ১০ তলা ভবন থেকে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বাসাবোতে নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত এক শ্রমিক মুগদা মেডিকেল

2024-05-17T12:43:19+00:00
2024-05-17T15:03:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ১০ তলা ভবন থেকে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ১২:৪৩ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৪ ৩:০৩ পিএম  (ভিজিট : ২৩২)
X

রাজধানীর বাসাবোতে নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত এক শ্রমিক মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। 

তিনিও দুপুর ২টার দিকে মারা গেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহত শ্রমিকরা হলেন- আলতাবুর, অন্তর ও মফিজুল। সর্বশেষ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মফিজুল।

আজ (শুক্রবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, বাসাবোর একটি নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে আলতাবুর ও অন্তর নামে দুই শ্রমিক সকালে মারা যান। এ ঘটনায় শ্রমিক মফিজুল গুরুতর আহত হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত মফিজুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আলতাবুর ও অন্তরের মরদেহ আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৭ মে) সকাল ১০টা দিকে বাসাবোর ৭ নম্বর মায়াকানন মসজিদের পেছনে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে যান তিন শ্রমিক।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy