আঙুলের পরিবর্ততে ‘ভুলে’ জিহ্বায় অস্ত্রোপচার করলেন চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের কেরালায় ৪ বছর বয়সী এক শিশুর হাতের আঙুলের বদলে চিকিৎসক ‘ভুলবশত’ জিহ্বাতে অস্ত্রোপচার করেছেন। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যাহার

2024-05-17T14:14:14+00:00
2024-05-17T14:14:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আঙুলের পরিবর্ততে ‘ভুলে’ জিহ্বায় অস্ত্রোপচার করলেন চিকিৎসক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২:১৪ পিএম   (ভিজিট : ২৪২)
X

ভারতের কেরালায় ৪ বছর বয়সী এক শিশুর হাতের আঙুলের বদলে চিকিৎসক ‘ভুলবশত’ জিহ্বাতে অস্ত্রোপচার করেছেন। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যাহার করা হয়েছে ওই চিকিৎসককে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

মূলত ভুক্তভোগী ওই শিশুটির হাতে পাঁচটির বদলে ছয়টি আঙুল রয়েছে। অতিরিক্ত আঙুল অস্ত্রোপচার করে বাদ দেওয়ার জন্যই মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছিল শিশুটিকে। নির্দিষ্ট দিনে অস্ত্রোপচারও হয়। কিন্তু অপারেশন থিয়েটার থেকে শিশুটিকে বের করার পর দেখা যায়, আঙুল নয়, শিশুটির জিহ্বাতে অস্ত্রোপচার করেছেন চিকিৎসক।

অবশ্য ভুল বুঝতে পেরেই অভিযুক্ত চিকিৎসক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি দাবি করেন, শিশুটির জিহ্বাতে সিস্ট ছিল, অবিলম্বে তা অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, আর সেই কারণেই তিনি অস্ত্রোপচার করেছেন।

যদিও পরিবারের দাবি, শিশুটির জিহ্বাতে কোনও সমস্যাই ছিল না। নিজেকে বাঁচাতে মিথ্যা বলছেন চিকিৎসক। তার এই গাফিলতি এবং শাস্তি থেকে বাঁচতে মিথ্যার আশ্রয় নেওয়াকে অত্যন্ত নিন্দাজনক বলেই উল্লেখ করেছেন তারা।

হাসপাতালের পক্ষ থেকে শিশুটির পরিবারকে জানানো হয়েছে, একই দিনে দুটি শিশুর অস্ত্রোপচার ছিল। সেই কারণেই এই মারাত্মক ভুল হয়েছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জের নির্দেশে ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশন এই ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেন এবং তার ভিত্তিতেই অভিযুক্ত চিকিৎসককে সাসপেন্ড করা হয়।

পুলিশও শিশুটির অভিভাবকের অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার মামলা দায়ের করেছে। এছাড়া এই খবর জানাজানি হওয়ার পর তদন্তের নির্দেশও দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy