মেঘ ও হালকা বৃষ্টিতে কিছুটা স্বস্তি

বুলেটিন ডেস্ক

রাজধানী

ভোর থেকেই রাজধানীর আকাশে ছিল মেঘের আনাগোনা। সকাল ৮টার দিকে আকাশ একেবারে মেঘে ঢেকে যায়। সাড়ে ৮টার দিকে

2024-05-18T10:49:52+00:00
2024-05-18T10:49:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
মেঘ ও হালকা বৃষ্টিতে কিছুটা স্বস্তি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ১০:৪৯ এএম   (ভিজিট : ২৮৬)
X

ভোর থেকেই রাজধানীর আকাশে ছিল মেঘের আনাগোনা। সকাল ৮টার দিকে আকাশ একেবারে মেঘে ঢেকে যায়। সাড়ে ৮টার দিকে ঢাকার বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সঙ্গে যোগ হয় প্রাণজুড়ানো শীতল হাওয়া। বাতাস, মেঘ ও হালকা বৃষ্টির ফলে ঢাকায় কিছুটা স্বস্তি ফিরেছে।

রাজধানীর নতুনবাজার, বাড্ডা, রামপুরাসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে কোথায় ভারী বৃষ্টির খবর পাওয়া যায়নি।


সকালে বৃষ্টির কারণে অফিসগামী ও শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। অধিকাংশ মানুষ ছাতা নিয়ে বের না হওয়ায় অনেককে বৃষ্টিতে ভিজতে হয়েছে। তবে বৃষ্টি নামায় সবাই স্বস্তিবোধ করছেন।
আরও খবর..  যেসব এলাকায় দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় আসছে


শুক্রবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।


পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া বার্তায় জানানো হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy