ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কারওয়ান বাজারে টিনশেড একটি ঘরে আগুন লাগার রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীর ধোলাইখাল এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের

2024-05-18T11:39:55+00:00
2024-05-18T12:22:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ১১:৩৯ এএম  আপডেট: ১৮.০৫.২০২৪ ১২:২২ পিএম  (ভিজিট : ২৭২)
X

কারওয়ান বাজারে টিনশেড একটি ঘরে আগুন লাগার রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীর ধোলাইখাল এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা ১১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে। ১১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো তথ্যও নেই বলে জানান তিনি।  

এর আগে, সকাল ১০টা ১৭ মিনিটে কারওয়ান বাজারে একটি টিনশেড ঘরে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy