ইব্রাহিম রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক

2024-05-20T11:40:33+00:00
2024-05-20T11:40:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইব্রাহিম রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ১১:৪০ এএম   (ভিজিট : ৩৯৮)
X

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) একটি দুর্ঘটনাস্থলের একটি ড্রোন ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিধ্বস্ত হেলিকপ্টারের পেছনের কিছু অংশ ছাড়া পুরোটাই বিধ্বস্ত হয়ে গেছে। ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, ইব্রাহিম রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি প্রকাশ করেছে রেড ক্রিসেন্ট।
 
ইরানের স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম দুর্ঘটনাস্থলের ছবি এবং ভিডিও শেয়ার করেছে। এতে পাহাড়ের পাশে টুকরো টুকরো হয়ে যাওয়া রাইসির হেলিকপ্টারটি দেখা যাচ্ছে। এর আগে সোমবার (২০ মে) সকালে ইরানি রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কোলিভান্দ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘এখন আমরা উদ্ধারকারী দলের কাছ থেকে ভিডিও পাচ্ছি। হেলিকপ্টারের পুরো কেবিন ব্যাপক ক্ষতিগ্রস্ত ও পুড়ে গেছে বলে তারা জানিয়েছেন।’
 
তারা আরও জানিয়েছেন, ‘ঘটনাস্থলে এখন পর্যন্ত কারও বেঁচে থাকার কোনও চিহ্ন নেই।’
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটিতে দেশটির আরও কয়েকজন কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ওই হেলিকপ্টারে রাইসির পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন।

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর পাওয়া যায় সেখান থেকে আসা একটি জরুরি ফোনকলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy