জেনে নিন ইনস্টাগ্রামে একসঙ্গে একাধিক অ্যাকাউন্ট চালানোর কৌশল

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

ইনস্টাগ্রাম জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগমাধ্যম। প্রয়োজনে অনেকেই একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করেন। তবে বারবার আলাদাভাবে প্রতিটি অ্যাকাউন্টে ঢুকে

2024-05-22T17:45:39+00:00
2024-05-22T17:45:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেনে নিন ইনস্টাগ্রামে একসঙ্গে একাধিক অ্যাকাউন্ট চালানোর কৌশল
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ৫:৪৫ পিএম   (ভিজিট : ২৬৪)
X

ইনস্টাগ্রাম জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগমাধ্যম। প্রয়োজনে অনেকেই একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করেন। তবে বারবার আলাদাভাবে প্রতিটি অ্যাকাউন্টে ঢুকে তথ্য দেখা সময়সাপেক্ষ। 

অনেকে এ জন্য একাধিক স্মার্টফোনও ব্যবহার করেন। ইনস্টাগ্রাম অ্যাপেই একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রয়েছে এবং খুব সহজে অ্যাপেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যাওয়া যায়। 

প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে যেতে হবে। নিচে ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। পরের পেজের ওপর প্রদর্শিত তিনটি রেখা মেনুতে ট্যাপ করতে হবে। প্রদর্শিত অপশন থেকে অ্যাকাউন্টস সেন্টার নির্বাচন করতে হবে। প্রোফাইলস নির্বাচন করতে হবে। পরের পেজে লগইন করা প্রোফাইল দেখা যাবে। নিচে থাকা অ্যাড অ্যাকাউন্টস নির্বাচন করতে হবে। আলাদা একটি পেজ চালু হবে। সেখানে অন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগইন করতে হবে।

এভাবে আরও অ্যাকাউন্ট যোগ করা যাবে। একাধিক অ্যাকাউন্ট যোগ করার পর সেসব অ্যাকাউন্টে প্রবেশের জন্য প্রোফাইলে ট্যাপ করে লগইন করা অ্যাকাউন্টের তালিকা দেখা যাবে। যে অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে, সেটি ট্যাপ করলেই সেই অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।






Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy