নির্বাচনী প্রচারণার মঞ্চ ধসে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য নুয়েভো লিয়নে বুধবার (২২ মে) বিকালে মুভমেন্ট পার্টির নির্বাচনী প্রচারণায় মঞ্চ ভেঙ্গে নয়জন নিহত হয়েছেন।

2024-05-23T12:02:22+00:00
2024-05-23T17:23:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনী প্রচারণার মঞ্চ ধসে নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১২:০২ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৪ ৫:২৩ পিএম  (ভিজিট : ২২৩)
X

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য নুয়েভো লিয়নে বুধবার (২২ মে) বিকালে মুভমেন্ট পার্টির নির্বাচনী প্রচারণায় মঞ্চ ভেঙ্গে নয়জন নিহত হয়েছেন। রাজ্য গভর্নর এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় গভর্নর স্যামুয়ের গারসিয়া বলেন, মঞ্চ দুর্ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন। মেক্সিকোর সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠান জানিয়েছে, আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সেন্ট্রিস্ট সিটিজেনস মুভমেন্ট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেনেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে চালানো নির্বাচনী প্রচারণায় হঠাৎ করে একটি ঝড়ে মঞ্চটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় আহত হয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ নিজেও। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ আছেন বলে জানান। তবে তার কর্মীরা আহত হওয়ায় তিনি নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বুধবার বিকেলে গভর্নর গারসিয়া দুর্ঘটনার জন্য ঝড় বৃষ্টিকে দায়ী করেছেন। এছাড়া স্থানীয় বাসিন্দাদের বজ্রপাত ও ঝড় বৃষ্টি থেকে নিরাপদে থাকতে ঘরে থাকার আহ্বান জানান। 

আগামী ২ জুন মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলভারেজ মেনেজ। যদিও তিনি দেশটির ক্ষমতাসীন দলের প্রার্থী ক্লডিয়া শিনবাউম এবং দ্বিতীয় অবস্থানে প্রেসিডেন্ট প্রার্থী সোচিটল গালভেজের থেকে অনেক পিছিয়ে রয়েছেন। 






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy