জবির নতুন ক্যাম্পাসের কাজ খুব তাড়াতাড়ি শুরু করব: প্রধানমন্ত্রী

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন নতুন ক্যাম্পাসের কাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ

2024-05-25T17:05:24+00:00
2024-05-25T17:05:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জবির নতুন ক্যাম্পাসের কাজ খুব তাড়াতাড়ি শুরু করব: প্রধানমন্ত্রী
জবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৫:০৫ পিএম   (ভিজিট : ১৯৯)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন নতুন ক্যাম্পাসের কাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৫ মে) সকালে বঙ্গবাজারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জগন্নাথ একটা স্কুল ছিল। প্রাইমেরি স্কুল, প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক হয়, তারপর কলেজ হয়, এখন বিশ্ববিদ্যালয়। এতটুকু জায়গা, বিভিন্ন জায়গায়  ছড়ানো ছিটানো হোস্টেল। সেজন্য সবকিছু একজায়গায় করে, একটা ভালো ক্যাম্পাস এবং আধুনিক সব সুবিধাসম্পন্ন, সেখানে ছাত্রদের আবাসস্থল, ছাত্রীদের আবাসস্থল, শিক্ষকদের আবাসস্থল, শিক্ষার জন্য আধুনিক, সুন্দর, প্রযুক্তি দিয়ে একটা ক্যাম্পাস তৈরি করা হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইতিমধ্যে জায়গা দেওয়া হয়েছে, ডিজাইনও করা হয়েছে। সেই কাজও আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। সেভাবে নতুন ক্যাম্পাস আমরা করে দেব। যাতে করে ছেলে মেয়েরা একটা সুস্থ পরিবেশে লেখাপড়া করতে পারে সেদিকে নজর রেখে আমরা ব্যবস্থা নিচ্ছি।’





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy