২১ ঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে।আরও শক্তি বৃদ্ধি করে রোববার (২৬ মে) মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ

2024-05-26T12:21:33+00:00
2024-05-26T12:21:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২১ ঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ মে, ২০২৪, ১২:২১ পিএম   (ভিজিট : ২৮২)
X

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। আরও শক্তি বৃদ্ধি করে রোববার (২৬ মে) মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আঘাত হানতে শুরু করতে পারে রেমাল।

এমন অবস্থায় ঘূর্ণিঝড় রেমালের কারণে কলকাতা বিমানবন্দরে ২১ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বাতিল হয়েছে প্রায় ৪০০ ফ্লাইট। এর মধ্যে বহু আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম বলছে, ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর কারণে রোববার ভারতীয় সময় দুপুর ১২ টা থেকে টানা ২১ ঘণ্টা ধরে কলকাতা বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হবে। এসময় অর্থাৎ সোমবার সকাল ৯টা পর্যস্ত এই বিমানবন্দরে কোনও ফ্লাইট ওঠা-নামা করবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর কারণে ব্যাপক সতর্কতার অংশ হিসেবে রোববার দুপুর থেকে ফ্লাইট অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ফ্লাইট অপারেশন বন্ধের কারণে ৩৯৪টি ফ্লাইট বাতিল হবে। এর মধ্যে ২৮টি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। সব মিলিয়ে ফ্লাইট ওঠা-নামা বন্ধের কারণে ৬৩ হাজার যাত্রীর চলাচল প্রভাবিত হবে।

কলকাতা বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় এয়ারলাইনগুলো ক্ষতিগ্রস্ত যাত্রীদের অর্থ ফেরত দেবে। তবে যদি কোনও যাত্রী এই অবস্থায় ভ্রমণের ওপর জোর দেয় তবে এয়ারলাইনগুলো পরবর্তী ফ্লাইটগুলোতে তাদের জায়গা দেওয়ার চেষ্টা করবে।

কলকাতা বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেছেন, ‘বিমানবন্দরে অবতরণের অ্যাপ্রোচের পথে ঘণ্টায় ৯৩-১১১ কিমি বেগে শক্তিশালী বাতাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কার্যালয়। তীব্র এই বাতাসের কারণে ফ্লাইট তীব্র-ঝাঁকুনির কবলে পড়তে পারে এবং এতে করে সেসময় বাধ্য হয়েই ফ্লাইট অপারেশন বন্ধ করতে হতে পারে।’

এমনকি কলকাতা আকাশসীমার ওপর দিয়ে পূর্ব এবং পশ্চিম দিকে উড়ে যাওয়া প্লেনগুলোকেও শক্তিশালী ঘূর্ণায়মান বাতাস এড়াতে ২৪০ কিলোমিটার পর্যন্ত ঘুরে যেতে হতে পারে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy