হঠাৎ জনবহুল রাস্তায় লুঙ্গি পরা তরুণী কি করছেন? ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লন্ডনের রাস্তায় লুঙ্গি পরে হাঁটছেন এক তরুণী। এমনকি লুঙ্গি পরেই তিনি দোকানে ঘুরে বেড়াচ্ছেন এবং কেনাকাটা করছেন। পথচারীরা

2024-05-29T10:01:16+00:00
2024-05-29T10:01:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হঠাৎ জনবহুল রাস্তায় লুঙ্গি পরা তরুণী কি করছেন? ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ১০:০১ এএম   (ভিজিট : ২২৪)
X

লন্ডনের রাস্তায় লুঙ্গি পরে হাঁটছেন এক তরুণী। এমনকি লুঙ্গি পরেই তিনি দোকানে ঘুরে বেড়াচ্ছেন এবং কেনাকাটা করছেন। পথচারীরা অবাক হয়ে তাকাচ্ছে তার দিকে। লন্ডনের রাস্তায় লুঙ্গি পরে ঘুরে বেড়ানোর ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ওই তরুণী।

ওই তরুণীর নাম ভ্যালেরি দানিয়া। তিনি একজন ভারতীয়। দানিয়ার পোস্ট করা ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এবং এখন পর্যন্ত দশ লাখেরও বেশি মানুষ এটি দেখেছেন।

ভিডিও ভাইরাল...
https://www.instagram.com/reel/C63DADHqkrQ/?utm_source=ig_embed&ig_rid=6cb4582e-80ee-44ab-9836-a1ce9ebe20ca

ভাইরাল হওয়া তরুণীকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লোকরা যখন বিদেশে থাকে, তারা তাদের শিকড় এবং সংস্কৃতির সঙ্গে সংযোগ করার বিভিন্ন উপায় খুঁজে ফেরে। ভারতীয় তরুণী দানিয়াও তার সংস্কৃতি ও শিকড় খুঁজতে এমনটা করেছেন।



ওই তরুণী ইনস্টাগ্রাম আইডি থেকে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, তার পরনে নীল চেকপ্রিন্টের লুঙ্গির সঙ্গে বেগুনি রঙের টি-শার্ট। চোখে কালো সানগ্লাস। ছোট্ট ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে ‘লুঙ্গি পরনে লন্ডনে’। ভিডিওতে, হাসি মুখে বিলেতের রাস্তায় হাঁটতে দেখা যায় দানিয়াকে। পথে চলা বিদেশি নারী-পুরুষরা অনেকেই তাকে কৌতূহলের চোখে দেখতে থাকেন।

সেসময় ভ্যালেরি এক বৃদ্ধাকে জিজ্ঞেস করেন, এই পোশাকে তাকে কেমন লাগছে। জবাবে ওই বৃদ্ধ বলেন, তোমার পোশাক আমার ভীষণ পছন্দ হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে তরুণীর এমন কাণ্ড বহু নেটিজেনের নজর কেড়েছে। ভিডিওটি লাখ লাখ মানুষ দেখেছেন। অধিকাংশ নেটিজেন তরুণীর প্রশংসা করেছেন। উপমহাদেশীয় সংস্কৃতিকে বিদেশের মাটিতে গর্বিতভাবে প্রদর্শন করার জন্যই এ অঞ্চলের মানুষের প্রশংসা পেয়েছেন তিনি।

ভিডিওতে একজন মন্তব্য করেছেন, তিনি ‘বার্মিংহামে লুঙ্গি পরে ঘুরবেন’। আরেকজন মন্তব্য করেন ‘এভাবেই তিনি যুক্তরাজ্য জয় করেন’। কেউ কেউ ভ্যালোরিকে স্যালুটও দিয়েছেন। মূলত প্রবাসী ভ্যালোরির নিজের শিকড় এবং সংস্কৃতির সঙ্গে সংযোগ স্থাপনের এমন উপায় বিস্মিত করেছে তাদের।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy