পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বেলুচিস্তান প্রদেশের ওয়াশুক জেলায় একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে বলে

2024-05-29T14:06:48+00:00
2024-05-29T14:27:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ২৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ২:০৬ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৪ ২:২৭ পিএম  (ভিজিট : ২৬৬)
X

বেলুচিস্তান প্রদেশের ওয়াশুক জেলায় একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় পুলিশ। বুধবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

জানা যায়, বুধবার সকালে ওয়াশুক জেলার বিসমিয়া এলাকায় ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে যায়, এতে নারী ও শিশুসহ ২৮ জন নিহত হয়। পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ও আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

যাত্রীবাহী বাসের টায়ার ফেটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা। বাসটি গোয়াদর থেকে কোয়েটার দিকে যাচ্ছিল।

মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন। একইসঙ্গে আহতদের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy