রাজধানীর বাড্ডায় আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বাড্ডা এলাকার একটি ভবনে বিস্ফোরণে নিহত হয়েছে একজন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায়

2024-05-30T09:58:24+00:00
2024-05-30T09:58:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীর বাড্ডায় আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৯:৫৮ এএম   (ভিজিট : ১৯০)
X

রাজধানীর বাড্ডা এলাকার একটি ভবনে বিস্ফোরণে নিহত হয়েছে একজন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৩০ মে) ভোরের দিকে বিস্ফোরণ ঘটে বাড্ডা ডিআইটি রোডের তিনতলা একটি ভবনের নিচতলায়। ঘটনার পরপরই বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে উদ্ধার অভিযান চালায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (সদর) তালহা বিন জসিম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন পুরুষ নিহত হয়েছেন ও একজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy