যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হলেন প্রফেসর মর্জিনা আক্তার

যশোর প্রতিনিধি

শিক্ষা

যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এম এম কলেজ) অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা

2024-05-30T14:57:05+00:00
2024-05-30T14:57:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হলেন প্রফেসর মর্জিনা আক্তার
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ২:৫৭ পিএম   (ভিজিট : ১৭৮)
X

যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এম এম কলেজ) অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। 

আজ বৃহস্পতিবার (৩০ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ আদেশ জারি করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন  স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চলতি মাসের ১২ মে  যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো.আহসান হাবীব অবসরে যান। আহসান হাবীবের স্থলাভিষিক্ত হলেন প্রফেসর মর্জিনা আক্তার।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিশ্বাস শাহীন আহমেদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, প্রফেসর মর্জিনা আক্তার যশোর সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। সেখান থেকে ২০২১ সালের ২৯ নভেম্বর যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।২০২২ সালের ৮ মার্চ একই কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন তিনি। 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy