তীব্র গরমে ২ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের বিহার রাজ্যে তীব্র গরমে ২ ঘণ্টায় প্রাণ হারালেন অন্তত ১৬ জন।গতকাল বৃহস্পতিবার (৩০ মে) ঔরঙ্গোবাদ জেলা হাসপাতালে

2024-05-31T14:19:17+00:00
2024-05-31T14:52:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তীব্র গরমে ২ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ২:১৯ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৪ ২:৫২ পিএম  (ভিজিট : ২৭১)
X

ভারতের বিহার রাজ্যে তীব্র গরমে ২ ঘণ্টায় প্রাণ হারালেন অন্তত ১৬ জন।
গতকাল বৃহস্পতিবার (৩০ মে) ঔরঙ্গোবাদ জেলা হাসপাতালে মারা যান তারা। এ দিন বিহারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪° সেলসিয়াস।


হাসপাতালের একজন ডাক্তার জানান, আরও অন্তত ৩৫ জন রোগীকে তাপজনিত কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তাদের চিকিৎসার সব ব্যবস্থা হাসপাতালে রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, 'আমাদের কাছে পর্যাপ্ত ডাক্তার, ওষুধ ও বরফের প্যাক রয়েছে এবং আরও 'কুলারের' ব্যবস্থা করা হয়েছে।


বিহারে অনেক দিন থেকেই তাপপ্রবাহ চলছে। বুধবার রাজ্য সরকার সব বেসরকারি এবং সরকারি স্কুল, কোচিং ইনস্টিটিউট এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বেশ কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে যাওয়ার পরে এই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।


শেখপুরা জেলার একটি সরকারি স্কুলে অন্তত ১৬ জন মেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে না পারায় তাদের টু- হুইলার এবং ই-রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেগুসরাই এবং জামুই থেকেও ছাত্রদের অজ্ঞান হওয়ার খবর এসেছে।
ভারতের আবহাওয়া বিভাগ রাজ্যে আগামী দু'দিনের জন্য তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।
সূত্র: এনডিটিভি





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy