হিটস্ট্রোকে কমপক্ষে ১৬ জনের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের বিহারে তীব্র গরমে দুই ঘণ্টায় ১৬ জন মারা গেছেন। ঔরঙ্গোবাদ জেলা হাসপাতালে মারা যান তারা। এ দিন

2024-05-31T15:08:31+00:00
2024-05-31T15:08:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হিটস্ট্রোকে কমপক্ষে ১৬ জনের মৃত্যু!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৩:০৮ পিএম   (ভিজিট : ১৮০)
X

ভারতের বিহারে তীব্র গরমে দুই ঘণ্টায় ১৬ জন মারা গেছেন। ঔরঙ্গোবাদ জেলা হাসপাতালে মারা যান তারা। এ দিন বিহারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

হাসপাতালের এক চিকিৎসক জানান, আরও অন্তত ৩৫ জন রোগীকে তাপজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের চিকিৎসার সব ব্যবস্থা হাসপাতালে রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। 
তিনি বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত ডাক্তার, ওষুধ ও বরফের প্যাক রয়েছে এবং আরও `কুলারের' ব্যবস্থা করা হয়েছে। 
 
বিহারে অনেক দিন থেকেই তাপপ্রবাহ চলছে। বুধবার রাজ্য সরকার সব বেসরকারী এবং সরকারি স্কুল, কোচিং ইনস্টিটিউট এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।
প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বেশ কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে যাওয়ার পরে এই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
 
শেখপুরা জেলার একটি সরকারি স্কুলে অন্তত ১৬ জন মেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে না পারায় তাদের টু-হুইলার এবং ই-রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেগুসরাই এবং জামুই থেকেও ছাত্রদের অজ্ঞান হওয়ার খবর এসেছে।
 
এদিকে আরজেডি নেতা এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বিহার সরকার এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমালোচনা করেছেন। 
 
তিনি বলেন, ‘বিহারে গণতন্ত্র বা কোন সরকার নেই। শুধু আমলাতন্ত্র আছে। কেন এখানকার মুখ্যমন্ত্রী এত দুর্বল? এখানে তাপমাত্রা ৪৭ ডিগ্রি। 

ডাক্তাররা বলছেন, এমন আবহাওয়ায় শিশুদের সুরক্ষা দিতে হবে। এর মধ্যে এখানে কেন স্কুল খোলা থাকবে?





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy