দীর্ঘ ১৩ বছর পর নোবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

নোবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপি ‘৩য় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’

2024-05-31T17:16:19+00:00
2024-05-31T17:16:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দীর্ঘ ১৩ বছর পর নোবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৫:১৬ পিএম   (ভিজিট : ২৫৬)
X

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপি ‘৩য় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩১ মে ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস অডিটোরিয়াম থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক তুর্জয় চৌধুরী প্রমুখ। 

আগামীকাল ১ জুন প্রতিযোগিতার ফাইনাল বিতর্ক ও সমাপনী অনুষ্ঠিত হবে, এতে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (এম.পি.)। উল্লেখ্য, ‘মগজে দূর করি মননের কলঙ্ক’ স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রথম দিনে চারটি পৃথক রাউন্ডে বিতর্ক অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy