হিজড়াদের হামলায় চোখ হারালেন এসআই

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর পরিবাগে ছিনতাই ঠেকাতে গিয়ে হিজড়াদের হামলায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) চোখ নষ্ট হয়ে গেছে। আহত ওই এসআইয়ের

2024-06-02T14:29:40+00:00
2024-06-02T14:29:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হিজড়াদের হামলায় চোখ হারালেন এসআই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ২:২৯ পিএম   (ভিজিট : ২৯৫)
X

রাজধানীর পরিবাগে ছিনতাই ঠেকাতে গিয়ে হিজড়াদের হামলায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) চোখ নষ্ট হয়ে গেছে। আহত ওই এসআইয়ের নাম মো. মোজাহিদ। গত রাত সাড়ে তিনটায় পরিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রমনা থানার এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল পরিবাগ এলাকায় ডিউটি করছিলেন। এসময় হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হিজড়ারা পুলিশের ওপর হামলা করেন। 

পুলিশকে উদ্দেশ্য করে হিজড়ারা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে একটি ইট এসআই মোজাহিদের চোখে গিয়ে পড়ে। মুজাহিদের চোখের চশমার কাচ ভেদ করে চোখে মারাত্মকভাবে আঘাত করে। এতে মোজাহিদের একটি চোখ নষ্ট হয়ে যায়।

রমনা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, হিজড়ারা বিভিন্ন রিকশা থেকে ছিনতাই ও অনৈতিক কাজ করায় শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অংশ নেয়। অভিযানের একপর্যায়ে হিজড়ারা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করলে এসআই মিজানের একটি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখের বিভিন্ন অংশ আঘাত প্রাপ্ত হয়।

তিনি আরো বলেন, এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে। আরো কয়েকটি অপারেশন লাগবে।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy