কুয়েটে একাডেমিক কার্যক্রম শুরুর সুবর্ণ জয়ন্তী

খুলনা প্রতিনিধি

শিক্ষা

বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে ০৩ জুন সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভূতপূর্ব প্রারম্ভিক প্রতিষ্ঠান খুলনা ইঞ্জিনিয়ারিং

2024-06-03T15:03:23+00:00
2024-06-03T15:03:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুয়েটে একাডেমিক কার্যক্রম শুরুর সুবর্ণ জয়ন্তী
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৩:০৩ পিএম   (ভিজিট : ১৯৬)
X

বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে ০৩ জুন সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভূতপূর্ব প্রারম্ভিক প্রতিষ্ঠান খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ এর একাডেমিক কার্যক্রম শুরুর ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উয্যাপিত হয়েছে।

ভৈরব-রূপসা বিধৌত এ পাদপীঠে দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে সকাল সোয়া ৯টায় প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সাড়ে ৯টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “শিক্ষা ও গবেষণায় আমাদের আরো মনোনিবেশ করতে হবে। সকলের একনিষ্ঠতায় বিশ^দরবারে কুয়েট নিশ্চই অতিদ্রæত মর্যাদাকর অবস্থান নিশ্চিত করতে সক্ষম হবে”।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও এ প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ। স্বাগত বক্তৃতা করেন রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।

বক্তৃতা শেষে অতিথিবৃন্দ বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এবং কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন। এরপর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শুরু হয়ে ফুলবাড়িগেট ঘুরে ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালিতে প্রথম ব্যাচসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, অতিথিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।

উল্লেখ্য, ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে, ১৯৬৮ সালে ভিত্তি প্রস্তর স্থাপন এবং ১৯৭৪ সালের ০৩ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ নির্দেশনায় একাডেমিক কার্যক্রম শুরু হয়ে ১৯৮৬ সালের ০১ জুলাই এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজী (বিআইটি), খুলনায় পরিণত হয় এবং ২০০৩ সালের ০১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy