সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে খুবি কর্মকর্তাদের মানববন্ধন

খুলনা প্রতিনিধি

শিক্ষা

সর্বজনীন পেনশন স্কিম বিধিমালর প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের নাম অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আজ ০৩ জুন (সোমবার) মানববন্ধন

2024-06-03T16:06:39+00:00
2024-06-03T16:06:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে খুবি কর্মকর্তাদের মানববন্ধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৪:০৬ পিএম   (ভিজিট : ১৬০)
X

সর্বজনীন পেনশন স্কিম বিধিমালর প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের নাম অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আজ ০৩ জুন (সোমবার) মানববন্ধন কর্মসূচি পালন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অদম্য বাংলা চত্বরে এ  মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার মো. শহিদুল আলম হাওলাদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি সিনিয়র মেডিকেল অফিসার ডা. শেখ সাঈদ আফতাব, উপ-রেজিস্ট্রার শেখ আরিফ নেওয়াজ, উপ-রেজিস্ট্রার তারিকুজ্জামান লিপন, উপ-রেজিস্ট্রার নুরুল ইসলাম সিদ্দিকী, সহকারী পরিচালক বিমান সাহা, সহকারী রেজিস্ট্রার সাঈদা আক্তার রিনি, কর্মচারীদের পক্ষে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর অমিতাভ ঘোষ, ড্রাইভার মোস্তফা জামাল। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শাখা প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম পরিপূর্ণ সর্বজনীন নয়। এই পেনশন স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হলে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরাও চরম বৈষম্যের শিকার হবেন। তাই অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এই বৈষম্যমূলক স্কিমের আওতামুক্ত রাখতে হবে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy