জবি শিক্ষক সমিতির অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা

জবি প্রতিনিধি

শিক্ষা

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র

2024-06-03T17:39:30+00:00
2024-06-03T17:39:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জবি শিক্ষক সমিতির অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৫:৩৯ পিএম   (ভিজিট : ২৫১)
X

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ০৪ জুন ২০২৪ তারিখ, মঙ্গলবার, সকাল ৮:৩০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ কর্মবিরতি পালন করবে। 

এর আগে গত ২৬ মে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অর্থ মন্ত্রণালয় কর্তৃক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপর জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন এই তিন দাবিতে আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy