পরীক্ষার প্রশ্নপত্রে ‘আনার হত্যা’ ও ‘বেনজীরের দুর্নীতি’

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দেশের গণমাধ্যমে বর্তমানে বেশ আলোচনায় রয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুর্নীতি এবং কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ

2024-06-04T14:29:26+00:00
2024-06-04T18:00:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরীক্ষার প্রশ্নপত্রে ‘আনার হত্যা’ ও ‘বেনজীরের দুর্নীতি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ২:২৯ পিএম   (ভিজিট : ২২৪)
X

দেশের গণমাধ্যমে বর্তমানে বেশ আলোচনায় রয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুর্নীতি এবং কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড। 

দেশকে ঝাঁকুনি দেওয়া বহুলচর্চিত এ দুটি ঘটনা উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের একটি কোর্সের পরীক্ষার প্রশ্নপত্রে। প্রশ্নপত্রে শিক্ষার্থীদের বেনজীরের সীমাহীন দুর্নীতি ও এমপি আনার হত্যাকাণ্ডকে নিয়ে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে বলা হয়।

ওই দিনই শিক্ষকের এমন সৃজনশীল প্রশ্নের একটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেন এক পরিক্ষার্থী। এই নিয়েই চলছে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনা। পরীক্ষার্থীরাসহ অনেকেই এটিকে ‘প্রশ্নপত্রে শিক্ষকের সৃজনশীলতা’ হিসেবে উল্লেখ করে তারা ওই কোর্সের শিক্ষকের প্রশংসা করে পোস্টও দিচ্ছেন।

বিষয়টি নিয়ে অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের সমাজ পরিবর্তন হচ্ছে, আমি পড়াই সমাজ পরিবর্তনের কোর্স। সমাজ পরিবর্তনের কতগুলো থিওরি আছে- নিউলিভারিলিজমে সমাজ পরিবর্তন কীভাবে ঘটে, মানুষকে শোষণ করে সম্পদ কীভাবে আহরণ করে। চোরাকারবারি, ক্ষমতার অপব্যবহার করে সম্পদ আহরণ- এই কারণেই আমার প্রশ্নটা করা। আমি এই উদাহরণ না দিলেও লোকজন (শিক্ষার্থীরা) এগুলোই লিখতো। এই উদাহরণ দিয়ে বোঝানো যে, বর্তমান সম্পদ বা পুঁজি আহরণে চোরাকারবারি, দুর্নীতি, মানুষের সম্পদ, সরকারের সম্পদ আহরণ, ব্যাংক লুট একটি প্রক্রিয়া। এগুলো নিয়ে সরকারসহ সবাই কথা বলছে।’





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy