জবিতে প্রথম বর্ষের ভর্তি শুরু বুধবার

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম বুধবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে।

2024-06-04T20:42:31+00:00
2024-06-04T20:42:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জবিতে প্রথম বর্ষের ভর্তি শুরু বুধবার
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৮:৪২ পিএম   (ভিজিট : ২১৮)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম বুধবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে। এরপর তা আগামী শুক্রবার (৭ জুন) পর্যন্ত চলবে। 

মঙ্গলবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কার্যক্রম প্রথম পর্যায়ে বুধবার (৫ জুন) দুপুর ১২টায় শুরু হয়ে আগামী শুক্রবার (৭ জুন) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। প্রাথমিকভাবে ভর্তি সম্পন্ন করতে অনলাইনে পাঁচ হাজার টাকা জমা দিতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরবর্তীতে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ৬ জুন হতে ৮ জুন পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে এসে ভর্তি ফিস জমার একনলেজমেন্ট স্লিপ দেখিয়ে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষা মূল নম্বরপত্র জমা দিয়ে কাগজপত্রাদি জমা দেয়ার রিসিপ্ট সংগ্রহ করে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইড https://admission.jnu.ac.bd,  www.jnu.ac.bd এবং সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইট https://gstadmission.ac.bd ভিজিট করতে বলা হয়।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy