এবিজয় বিশ্বের বৃহত্তম জয় : নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সারা বিশ্ব তাকিয়ে ছিল এই বিজয়ের দিকে। এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন এনডিএ জোট

2024-06-05T00:36:26+00:00
2024-06-05T00:36:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবিজয় বিশ্বের বৃহত্তম জয় : নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ১২:৩৬ এএম   (ভিজিট : ২০৬)
X

সারা বিশ্ব তাকিয়ে ছিল এই বিজয়ের দিকে। এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন এনডিএ জোট জয়ী হয়েছে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৪ জুন) দিল্লিতে বিজেপির সদর দফতরে দেওয়া ভাষণে তিনি বলেছেন, আজকের বিজয় বিশ্বের বৃহত্তম বিজয়। এই জয় ভারতীয়দের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভাষণের শুরুতে সমর্থকদের ধন্যবাদ জানান মোদি। তিনি বলেন, মন থেকে আমি আজ খুব খুশি।


বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করবে বলে ঘোষণা দিয়ে মোদি বলেছেন, আজকের জয় বিশ্বের বৃহত্তম জয়। এটি ভারতীয়দের জয়।


তীব্র গরমের মধ্যে কাজ করার জন্য কর্মীদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

ভারতের নির্বাচনি প্রক্রিয়ার প্রশংসা করে মোদি বলেছেন, এর জন্য সব ভারতীয় গর্ববোধ করেন। ভারতীয় গণতন্ত্র গ্রহণযোগ্যতা ও কার্যকারিতার একটি উদাহরণ। বিজয়ের এই মুহূর্তে আমি দেশের প্রতিটি ভোটারকে বলব, আমি তাদের মাথা নত করে সালাম জানাতে চাই। নির্বাচনের সব প্রার্থীকে শুভেচ্ছা জানাতে চাই।


তিনি বলেছেন, ১৯৬২ সালের পর কোনও সরকার তৃতীয়বার জয়ী হয়নি। কিছু এলাকায় বিজেপির ভোট দ্বিগুণ হয়েছে। দিল্লিতে বিজেপি জয় পেয়েছে। কেরালাতেও একটি আসন পেয়েছে দল।

মোদি বলেছেন, ভারতের ভবিষ্যৎ নিয়ে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হবে। এই আস্থার সম্পর্ক গণতন্ত্রের বড় শক্তি।

এবারের লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট অনুষ্ঠিত হয়েছে। শেষ দফার ভোট হয়েছে শনিবার। মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এনডিএ জোট জয় পেয়েছে ২৭৭ আসনে এবং এগিয়ে রয়েছে ১৪টি আসনে। বিরোধীদের এনডিএ জয় পেয়েছে ১৯৯ আসনে এবং এগিয়ে রয়েছে ৩৫ আসনে।

লোকসভা নির্বাচনে মোদির বিজেপির টার্গেট ছিল ৩৭০ আসনে জয়ী হওয়া। এনডিএ জোট ৪ শতাধিক আসনে জয়ী হবে বলে দাবি করেছিলেন মোদি। কিন্তু শেষ পর্যন্ত বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। জোট সরকার গঠন করতে হবে মোদিকে। টানা ক্ষমতার স্বাদ নিলেন মোদি।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy