গুলশানে মেয়র আতিকের ‘কলাগাছ থেরাপি’

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

গুলশান-বাড্ডা লিংক রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পৌঁছে ডিএনসিসি মেয়র গুলশান লেকে অবৈধ পয়োঃবর্জ্যের সংযোগ দেখতে পান। এসময়

2024-06-05T14:52:19+00:00
2024-06-05T14:52:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলশানে মেয়র আতিকের ‘কলাগাছ থেরাপি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ২:৫২ পিএম   (ভিজিট : ১৯৮)
X

গুলশান-বাড্ডা লিংক রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পৌঁছে ডিএনসিসি মেয়র গুলশান লেকে অবৈধ পয়োঃবর্জ্যের সংযোগ দেখতে পান। এসময় তিনি তাৎক্ষণিক কলাগাছ দিয়ে অবৈধ সংযোগ বন্ধের নির্দেশ দেন। পরে মেয়রের উপস্থিতিতেই তাৎক্ষণিক সংযোগটি কলাগাছ দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

মেয়র আতিকুল ইসলাম বলেন, শহরের প্রায় সব ভবনেই এয়ার কন্ডিশন (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) লাগানো আছে, জেনারেটর লাগানো আছে। সবাই হাজার হাজার টাকা খরচ করে ঘর ঠান্ডা করার জন্য এসি লাগাচ্ছে কিন্তু অনসাইটে সুয়ারেজ ব্যবস্থাপনা করার বিষয়ে কেউ চিন্তা করছে না। নির্বিচারে শহরের খালে, ড্রেনে সুয়ারেজের সংযোগ দিয়ে পানি, বায়ু দূষণ করছে। এগুলো বন্ধ করতে হবে। 

তিনি আরও বলেন, এসব অবৈধ সংযোগ বন্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। গত বছর আমরা গুলশান ও বারিধারায় একটা সার্ভে করেছিলাম। বেশিরভাগ বাড়িতেই সুয়ারেজ ব্যবস্থা নেই। মাত্র ৫ শতাংশ বাড়িতে কমপ্লায়েন্স পেয়েছি। বেশিরভাগ বাড়ির পয়োঃবর্জ্যের সংযোগ ড্রেনে, খালে দিয়ে রেখেছে। আমি অনেকগুলো ভবনে অবৈধ সংযোগ বন্ধে কলাগাছ দিয়ে দিয়েছিলাম। আমরা এ বছর আবারও অভিযান শুরু করব।

মেয়র বলেন, এ শহরকে ভালোবাসতে হবে। শহরের রাস্তা, খাল, ড্রেন যেন নোংরা না হয়, এ ব্যাপারে সচেতন থাকতে হবে। যার যার বাড়ির সামনের গাছ দেখে রাখতে হবে। আমরা দেখি দোকান সকালে শুরু করার সময় সবাই ঠিকই ঝাড়ু দেয়। কিন্তু ঝাড়ু দিয়ে ময়লাটা রাস্তায় ফেলে দেয়, এটা ঠিক না। আমি অনুরোধ করব প্রতিটি দোকানের সামনে ময়লা ফেলার ঝুড়ি রাখতে। দোকানের ও মার্কেটের সামনের রাস্তা ও ফুটপাত পরিচ্ছন্ন রাখবেন।

তিনি আরও বলেন, আমরা অবাক হয়ে যাই, প্রতিনিয়ত নানা ধরনের ময়লা নির্বিচারে সবাই ফেলে দিচ্ছে খালে ও ড্রেনে। ডিএনসিসি এলাকার বিভিন্ন খাল থেকে উদ্ধার করা পরিত্যক্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে পরিত্যক্ত লেপ, তোশক, সোফা, লাগেজ, খাট, ক্যাবল, টায়ার, কমোড, ফুলের টব, রিকশার অংশবিশেষ, টেবিল, চেয়ার, বেসিন, ব্যাগ, প্লাস্টিকের বিভিন্ন পাত্রসহ নানা পরিত্যক্ত পণ্য। গুলশান লেক থেকে বাথটাবও পেয়েছি। এমন কিছু নাই যা খালগুলোতে পাওয়া যায় না। সবাইকে ম্যাসেজ দেওয়ার জন্যই এই আয়োজন করেছি।

বক্তব্য শেষে ডিএনসিসি মেয়র গুলশান বাড্ডা লিংক রোডে একটি গাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। ডিএনসিসি, গুলশান সোসাইটি ও সিটি ব্যাংকের যৌথ উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গুলশান এলাকায় মোট ৫ হাজার গাছ রোপণ করা হবে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy