আবারও বাড়ছে তাপমাত্রা, অস্বস্তির আভাস দিল আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আবহাওয়া

2024-06-06T13:07:27+00:00
2024-06-06T13:07:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও বাড়ছে তাপমাত্রা, অস্বস্তির আভাস দিল আবহাওয়া অফিস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১:০৭ পিএম   (ভিজিট : ২৩৮)
X

একনজরে বাংলার জেলাগুলি কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রাজ্য জুড়ে দমকা হাওয়া এবং হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (
West Bengal Weather

West Bengal Weather

) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। 

West Bengal Weather

West Bengal Weather

এদিন আবার সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 

West Bengal Weather

West Bengal Weather

 দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন সবকটি জেলাতেই হতে পারে হাল্কা বৃষ্টি। শুক্রবার গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবারের জামাই ষষ্ঠী কেমন কাটবে সৌরভ-দর্শনার? এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকর থেকে ২.৭ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। 
West Bengal Weather

West Bengal Weather

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা কলকাতা ( ২৭.২) দমদম (২৬.৫ ) দিঘা (২৩) মেদিনীপুর (২৪) কৃষ্ণনগর (২৭.৪) বাঁকুড়া (২৩.৬) শ্রীনিকেতন (২৩.২) বহরমপুর (২৪.৬ ) বর্ধমান (২৪) পানাগড় (২৫.২) আসানসোল (২৪.৯) পুরুলিয়া (২২.১) দার্জিলিং (১৪) কালিম্পং ( ১৯.৫) কোচবিহার (২১.৫) মালদহ (২৬.৩)





  বিষয়:   আবহাওয়া 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy