মোদির শপথে শনিবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দিল্লি সফরে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ

2024-06-06T18:13:40+00:00
2024-06-06T18:13:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোদির শপথে শনিবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৬:১৩ পিএম   (ভিজিট : ১৬৩)
X

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দিল্লি সফরে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৬ জুন) সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এর আগে সকালে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে জানানো হয়, নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (৭ জুন) ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে ভারতীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবারের বদলে পরদিন রোববার (৯ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি।

বুধবার নরেন্দ্র মোদিকে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-এর প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। যার মাধ্যমে মোদির প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়। আগামী রোববার যখন মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তখন তিনি জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার অনন্য কীর্তি গড়বেন। মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ইতোমধ্যে নিশ্চিত করেছেন তারা মোদির শপথ অনুষ্ঠানে থাকবেন।







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy