বড় ধরনের পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

বর্তমানে বিশ্বের মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। তাৎক্ষণিক বার্তা, ছবি আদান-প্রদানের পাশাপাশি অডিও-ভিডিও কলের

2024-06-07T14:50:11+00:00
2024-06-07T14:50:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বড় ধরনের পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ২:৫০ পিএম   (ভিজিট : ২৩০)
X

বর্তমানে বিশ্বের মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। তাৎক্ষণিক বার্তা, ছবি আদান-প্রদানের পাশাপাশি অডিও-ভিডিও কলের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। 

অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করে থাকেন। এছাড়া অনেকেই টেক্সট না করে সরাসরি অডিও রেকর্ড করে যোগাযোগ করে থাকেন। তাই ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে প্রায়ই নতুন নতুন চমক নিয়ে আসছে প্লাটফর্মটি। সেই ধারাবাহিকতায় এবার স্ট্যাটাসে অডিও পোস্টের ক্ষেত্রে বড় ধরনের আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। যা ব্যবহারকারীদের কাছে অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। 

ডাব্লিউএ বেটা ইনফো’র রিপোর্টে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ আইওএস এবং অ্যন্ড্রয়েট ব্যবহারকারীদের জন্য এ আপডেট করা হচ্ছে। ডাব্লিউএ বেটা ইনফো আরও জানায়, স্ট্যাটাসে অডিও ব্যবহারকারীরা মাইক্রোফোন বাটনে চেপে ধরে ভয়েস নোট রেকর্ড করতে পারবেন। মনটি তারা চ্যাটে ভয়েস নোট পাঠানোর সময় করে। এছাড়া স্লাইড করে এ রেকর্ড বাতিল করতে পারবেন।

প্রতিবেদন থেকে জানা যায়, এবার স্ট্যাটাসে অডিও বার্তা দেয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসছে। তবে এর আগেও স্ট্যাটাসে অডিও বার্তা দেয়া যেত। কিন্তু সেক্ষেত্রে ব্যবহারকারীরা মাত্র ৩০ সেকেন্ড ভযেস রেকর্ড করতে পারতো। আর নতুন এ আপডেটের ফলে এবার থেকে স্ট্যাটাসে ১ মিনিটের অডিও ক্লিপ দিতে পারবেন ব্যবহারকারীরা।







Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy