হজের তারিখ ঘোষণা করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। সৌদি আরবের অভ্যন্তরীণ এবং সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো

2024-06-07T15:09:45+00:00
2024-06-07T15:09:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হজের তারিখ ঘোষণা করল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৩:০৯ পিএম   (ভিজিট : ১৭৮)
X

আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। সৌদি আরবের অভ্যন্তরীণ এবং সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজযাত্রীরা এই দিন থেকে হজের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু করবেন।

হজ ইসলাম ধমের্র প্রধান ৫টি স্তম্ভের মধ্যে একটি। ইসলাম ধর্মের বিধান অনুসারে, প্রত্যেক সামর্থ্যবান ও প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ।

বৃহস্পতিবার সন্ধ্যায় আরবি জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর এই ঘোষণা দিয়েছেন সৌদির সুপ্রিম কোর্ট। এই মাসেরই ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করেন মুসলিমরা; আর ঈদুল আজহার দু’দিন আগে থেকে শুরু হয় হজের কার্যক্রম।

এক বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ আদালত বলেন, বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে সৌদি আরবে। সেই হিসেবে আগমী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। বিশ্বজুড়ে প্রচলিত সৌর বর্ষপঞ্জির মতো আরবের চান্দ্র বর্ষপঞ্জিতেও মাসের সংখ্যা ১২টি। এসব মাসের মধ্যে চারটি মাসকে বিশেষভাবে পবিত্র (আশুর আল হুরম) বলে মনে করা হয়ে। এগুলো হলো মহররম, জিলক্বদ, রজব এবং জিলহজ।







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy