নারীকে আস্ত গিলে ফেললো অজগর সাপ! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার কালেমপাংয়ে এক নারীকে জীবন্ত গিলে খেয়েছে ২০ ফুট লম্বা অজগর সাপ। ওই নারীকে পরবর্তীতে সাপের পেট কেটে

2024-06-08T17:24:33+00:00
2024-06-08T17:48:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারীকে আস্ত গিলে ফেললো অজগর সাপ! (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৫:২৪ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৪ ৫:৪৮ পিএম  (ভিজিট : ৫৪৫)
X

ইন্দোনেশিয়ার কালেমপাংয়ে এক নারীকে জীবন্ত গিলে খেয়েছে ২০ ফুট লম্বা অজগর সাপ। ওই নারীকে পরবর্তীতে সাপের পেট কেটে বের করা হয়। তবে সাপ গিলে খাওয়ার পর তার মৃত্যু হয়। 

শনিবার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। চার সন্তানের জননী ৫০ বছর বয়সী ওই নারীর নাম ফরিদা। তিনি ঘটনার দিন বনভূমির মধ্যে দিয়ে একটি স্থানীয় বাজারে খাবার বিক্রি করতে যাচ্ছিলেন।

সাপটি প্রথমে তার পা কামড়ে ধরে। এরপর তার শরীরকে পেচিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে। এরপর প্রথমে তার মাথা ও পুরো শরীর গিলে ফেলে। ফরিদা যখন ওইদিন রাতেও বাড়ি ফেরেননি তখন তার স্বামী ননী চিন্তিত হয়ে পড়েন। তিনি গ্রামবাসীকে তার স্ত্রীর নিখোঁজ হওয়ার তথ্য জানান।

দেখুন ভিডিও:
 

এরপর তারা যখন ফরিদাকে খুঁজতে বের হন তখন দেখতে পান ২০ ফুট লম্বা একটি সাপ বনের ভেতর বসে আছে। ওই সময় সাপটির পেট ফোলা ছিল। তখন তাদের সন্দেহ হয় এই সাপটি হয়ত ফরিদাকে গিলে খেয়েছে।

এরপর তারা একটি চাপাতি দিয়ে সাপটির পাতলা পেটের চামড়া কাটেন। তখন ফরিদার নিথর দেহ পাওয়া যায়। সাপটির পেটের ভেতর থেকে ফরিদাকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে ধর্মীয়ভাবে তাকে দাফন করা হয়।

ফরিদার স্বামী জানিয়েছেন, তার দুঃখ একটাই তিনি তার স্ত্রীকে একা যেতে দিয়েছিলেন। যদি তিনি সঙ্গে থাকতেন তাহলে সাপটি তাকে স্পর্শ করার সাহসও পেত না।

গ্রামের বাসিন্দরা জানিয়েছেন, তারা এমন কিছু আগে কখনো দেখেননি। এ ঘটনায় সবাই আতঙ্কিত। সতর্কতার অংশ হিসেবে নারীদের একা চলাচল না করতে বলা হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy