গুলশানে সহকর্মীর গুলিতে প্রাণ গেল পুলিশ সদস্যের

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোন এলাকার ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে মনিরুল নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার (৮

2024-06-09T09:49:35+00:00
2024-06-09T09:49:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলশানে সহকর্মীর গুলিতে প্রাণ গেল পুলিশ সদস্যের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ৯:৪৯ এএম   (ভিজিট : ২৩৯)
X

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোন এলাকার ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে মনিরুল নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার (৮ জুন) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে কাউসার নামে অপর এক পুলিশ কনস্টেবলকে গুলশান থানা হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন পথচারী ও অপরজন জাপান দূতাবাসের গাড়ি চালক বলে জানা গেছে। 

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বলেন, ‘গুলশান কূটনৈতিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে পুলিশ সদস্য পড়ে থাকার খবর পাওয়া মাত্র ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি যে রাত পৌনে ১২টার দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে উত্তর পাশের গার্ডরুমে এলোপাথাড়ি গুলিতে মনিরুল ইসলাম নামে এক কনস্টেবল মারা গেছেন। গুলি করেছে কনস্টেবল কাউসার আহমেদ। তাকে নিরস্ত্র করে আমরা হেফাজতে নিতে সক্ষম হয়েছি। একই ঘটনায় একজন সাইকেল আরোহী পথচারী ও আরেকজন গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি জাপানি দূতাবাসের চালক সাজ্জাদ হোসেন। কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়, ফিলিস্তিন দূতাবাসের সমানের সড়কে ওই পুলিশ সদস্যের নিথর দেহ পড়ে আছে। পাশেই ছোপছোপ রক্তের দাগ। বারিধারা ডিপ্লোম্যাটিক জোন এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে সোয়াট টিম।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy