নয়াপল্টনে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জামাদির সন্ধান পেয়েছে র‌্যাব।সোমবার (১০

2024-06-10T12:12:06+00:00
2024-06-10T12:12:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নয়াপল্টনে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ১২:১২ পিএম   (ভিজিট : ১৮৩)
X

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জামাদির সন্ধান পেয়েছে র‌্যাব।

সোমবার (১০ জুন) সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে র‌্যাব-৩ এর আভিযানিক একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর।

তিনি জানান, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। তারা নয়াপল্টনের একটি বাড়িতে (বাড়ি নং-৬৩) এ ব্যবসা করে আসছিলেন বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা উপার্জন করতেন তারা। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে অভিযান পরিচালিত হবে।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাব-৩ এর অধিনায়ক।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy