ভাটারায় রান্নাঘরে বিস্ফোরণে দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকায় সোমবার (১০ জুন) বাসার রান্নাঘরে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

2024-06-11T10:16:45+00:00
2024-06-11T10:22:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভাটারায় রান্নাঘরে বিস্ফোরণে দগ্ধ ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১০:১৬ এএম  আপডেট: ১১.০৬.২০২৪ ১০:২২ এএম  (ভিজিট : ১৫৮)
X

রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকায় সোমবার (১০ জুন) বাসার রান্নাঘরে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। 
 
রাত ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

দগ্ধরা হলেন– রকসি আক্তার (২০), তার বোন ফুতু আক্তার (১৮), রকসির ছেলে আয়ান (৩) ও রকসির বাবা আব্দুল মান্নান (৬০)।

জানা গেছে, দগ্ধদের বাড়ি কক্সবাজারের মহেশখালী থানার মাইজপাড়া গ্রামে। তারা ভাটারা থানার একটি আবাসিক এলাকায় ভাড়া থাকেন।

রকসির দেবর আহমেদ মোস্তফা বলেন, সোমবার সন্ধ্যায় বাসার রান্নাঘরে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এতে রুমে থাকা শিশুসহ চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

তিনি আরোও বলেন, রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে। দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পারিনি।

মঙ্গলবার (১১ জুন) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, সোমবার রাতে নারী-শিশুসহ দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে রকসি ও তার বোন ফুতু আক্তারের শরীরের ৫৫ শতাংশ, শিশু আয়ানের শরীরের ৭০ শতাংশ ও আব্দুল মান্নানের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।







Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy