চুরি শুধু অর্থ দিয়েই হয় না বুদ্ধিভিত্তিক চুরিও হয়ে থাকে: জবি উপাচার্য

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে উপাচার্যের কনফারেন্স রুমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়ক কর্মশালা আয়োজিত হয়।এতে প্রধান অতিথি

2024-06-11T12:17:45+00:00
2024-06-11T12:17:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুরি শুধু অর্থ দিয়েই হয় না বুদ্ধিভিত্তিক চুরিও হয়ে থাকে: জবি উপাচার্য
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১২:১৭ পিএম   (ভিজিট : ২০২)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে উপাচার্যের কনফারেন্স রুমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়ক কর্মশালা আয়োজিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এপিএ কমিটির আহবায়ক অধ্যাপক সাদেকা হালিম। এসময় তিনি বলেন, “এপিএ এর বিভিন্ন উপাদান বিষয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মশালা নিয়মিত আয়োজিত হলেও আমাদের মানোন্নয়ন আশানুরূপ হচ্ছে না। এবিষয়গুলো নিয়ে গবেষণা করে ফলোআপ রিপোর্ট তৈরি করা প্রয়োজন। চুরি শুধু অর্থ দিয়েই হয় না বুদ্ধিভিত্তিক চুরিও হয়ে থাকে। একারনে আমাদের সততা ও স্বচ্ছতার সাথে সংশোধিত হতে হবে। আমরা বেশি মেধাসম্পন্ন হলে আমাদের মধ্যে নৈতিকতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।”  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও এপিএ কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ইউজিসি’র উপ-পরিচালক ও ইনোভেশন ফোকাল পয়েন্ট জনাব দ্বিজেন্দ্র চন্দ্র দাস এবং ইউজিসি’র সিনিয়র সহকারী সচিব জনাব প্রবীর চন্দ্র দাস। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা জনাব মোহাম্মদ এমেল হক মোল্লা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy