সমকামী ক্লাব খুলতে আবেদন করায় পাঠানো হলো মানসিক হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সমকামী ক্লাব খুলতে আবেদন করায় পাকিস্তানে ওই ব্যক্তিকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গত রোববার (৯ জুন)

2024-06-11T16:09:53+00:00
2024-06-11T16:09:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সমকামী ক্লাব খুলতে আবেদন করায় পাঠানো হলো মানসিক হাসপাতালে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৪:০৯ পিএম   (ভিজিট : ১৮৮)
X

সমকামী ক্লাব খুলতে আবেদন করায় পাকিস্তানে ওই ব্যক্তিকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম  গত রোববার (৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

যিনি আবেদনটি করেছিলেন তিনি পাকিস্তানের অ্যাবোটাবাদের ডেপুটি কমিশনারের কাছে এমন আবেদন করেন। রক্ষণশীল শহর হিসেবে পরিচিত অ্যাবোটাবাদে ২০১১ সালে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে বিশেষ অভিযান চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্রের সেনারা।

পাকিস্তানে সমকামিতা অবৈধ। কেউ এই অপরাধে অভিযুক্ত হলে দুই বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। যদিও এই আইনের কার্যকারিতা খুব একটা দেখা যায় না। তবে দেশটিতে কেউ প্রকাশ্যে সমকামিতা বিষয়ক কোনো কর্মকাণ্ড করতে পারে না। ওই ব্যক্তি তার আবেদনে উল্লেখ করেছেন, ক্লাবের ভেতর সমকামীরা জড়ো হবেন। কিন্তু তারা কোনো ধরনের যৌন সম্পর্কে লিপ্ত হতে পারবেন না। কেউ এ ধরনের আচরণ করতে চাইলে তাকে সতর্কতা করে দেওয়া হবে।

মানসিক হাসপাতালে পাঠানোর আগে ওই ব্যক্তি বলেন, “আমি মানবাধিকার নিয়ে কথা বলি এবং আমি চাই সবার অধিকার রক্ষা হোক।”

তিনি আরও বলেন, যদি তার আবেদনটি প্রত্যাখ্যান করা হয় তাহলে তিনি আদালতে যাবেন। তার বিশ্বাস ভারতের আদালতের মতো পাকিস্তানের আদালতও সমকামীদের পক্ষে রায় দেবে।

অ্যাবোটাবাদের ডিসি অফিস জানিয়েছে, সমকামী ক্লাব খুলতে চেয়ে কেউ একজন আবেদন করেছেন। তবে তার এ ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy